বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

খুলনায় পাটের গুদামে অগ্নিকান্ড

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৩০৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা: খুলনায় একটি পাটের গুদামে রহস্যজনক অগ্নিকান্ডে প্রায় ১০ লাখ টাকার কাঁচাপাট পুড়ে ছাই হয়ে গেছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দিঘলিয়া উপজেলার দেয়াড়া কলোনী খেয়াঘাট সংলগ্ন আবদুস সাত্তারের পাটের গোডাউনে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে আবদুস সাত্তারের পাটের গুদামে রহস্যজনকভাবে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন সমস্ত গোডাউনে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে দিঘলিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থলে পৌঁছায়। তারা প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

অগ্নিকান্ডের খবর পেয়ে দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজ আল আসাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গোডাউনের মালিক আবদুস সাত্তার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কেউ আমার গোডাউনে আগুন লাগিয়েছে। আমার গোডাউনে ৯০০ মণ কাটিং পাট ছিল ও গোডাউনসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

দিঘলিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ কাইমুজ্জামান বলেন, গোডাউনটিতে বিদ্যুতের কোনো সংযোগ নেই। তাই ঘটনাটি রহস্যজনক।

তিনি বলেন, প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এছাড়া দু’লক্ষাধিক টাকার কাঁচা পাট উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, তদন্তের পর আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো সম্ভব হবে।

দিঘলিয়া থানার ওসি মঞ্জুর মোর্শেদ বলেন, ফায়ার সার্ভিসের চেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডে প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি বলেন, অগ্নিকান্ডের কারণ উদঘাটন করার চেষ্টা করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com