বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

রাজশাহীতে ঘুড়ি নামাতে গাছে উঠে প্রাণ গেল জাহিদের

  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২০
  • ৩৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী : রাজশাহী মহানগরীতে গাছ থেকে ঘুড়ি নামাতে গিয়ে জাহিদ হোসেন (১২) নামের এক শিশু বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু হয়েছে।

আজ শনিবার বিকেলে আরডিএ’র আবাসিক এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় শিশু জাহিদকে গাছ থেকে নামিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জাহিদ মহানগরীর শাহমখদুম থানাধীন আলিফ লাম মীম ভাটা এলাকার আক্তার হোসেনের ছেলে।

শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফল ইসলাম জানান, জাহিদেরা দুই ভাই। তারা দু’জনে বিকেলে ঘুড়ি উড়ানোর একপর্যায়ে আকাশে সুতা কেটে যায়। ঘুড়ি উড়ে এসে আরডিএ’র আবাসিক এলাকার একটি গাছের সঙ্গে আটকে যায়।

এ সময় জাহিদ সেই ঘুড়ি নামাতে গাছে উঠে। এসময় গাছের সঙ্গে বিদ্যুতের তারে জড়িয়ে যায় সে। স্থানীয়রা পুলিশের সহাযোগিতায় বিদ্যুতের লাইন বন্ধও করে দেয়।

পরে মই দিয়ে গাছ থেকে জাহিদকে নামিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে শিশু জাহিদের মরদেহ হস্তান্তর করা হবে। এ বিষয়ে ইউডি মামলা হয়েছে বলে এই কর্মকর্তা জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com