বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-মুলিবাড়ী আঞ্চলিক সড়কের সদর উপজেলার বিয়ারাঘাট এলাকায় শনিবার সকালে ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় হোসাইন (৩) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত হোসাইন বিয়ারাঘাট গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
সদর থানার ওসি (তদন্ত) রফিকলু ইসলাম জানান, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শিশু হোসাইন তার মায়ের হাত ধরে রাস্তা পার হচ্ছিল। এ সময় মুলিবাড়ী থেকে একটি ইজিবাইক সিরাজগঞ্জ যাওয়ার পথে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশু হোসাইন মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালক নয়নকে (৩২) আটক ও ইজিবাইকটি জব্দ করেছে।