বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ডংনালায় বন্য হাতির আক্রমনে একজন মহিলা নিহত হয়েছেন।
নিহতের নাম উনু মারমা(৪৫) স্বামী ; মংথোয়াই মারমা। নিহতের বাড়ী রাইখালী ডংনালা মারমা পাড়ায়।
রবিবার সকাল ৭ টার দিকে ডংনালা হাতি মারা নামক স্থানের উপরে পাহাড়ে এই ঘটনা ঘটে।
স্হানীয় ইউপি সদস্য মংনুচিং মারমা জানান, নিহত মহিলা রবিবার ৭ টারর দিকে ডংনালা হাতি মারা উপরের পাহাড় নামক স্থানে কাঠ কাটতে গেলে বন্য হাতি থাকে আক্রমন করে।
পরে গুরুতর আহত অবস্হায় স্হানীয়রা তাকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে আসলে তিনি সকাল ১০.৫৫ মিনিটে হাসপাতালে মৃত্যুবরণ করেন।
হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মহিলার আঘাত ছিল গুরুতর।
২নং রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঐ এলাকায় প্রায়ই বন্য হাতির আক্রমনে জানমালের ক্ষতি হয়ে আসছে।
চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাতির আক্রমনে এক মহিলা নিহত হয়েছে। এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।