বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

কাপ্তাইয়ে হাতির আক্রমনে মহিলার মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ১৭ মে, ২০২০
  • ৩৫৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি: রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের ডংনালায় বন্য হাতির আক্রমনে একজন মহিলা নিহত হয়েছেন।

নিহতের নাম উনু মারমা(৪৫) স্বামী ; মংথোয়াই মারমা। নিহতের বাড়ী রাইখালী  ডংনালা মারমা পাড়ায়।

রবিবার সকাল ৭ টার দিকে ডংনালা হাতি মারা নামক স্থানের উপরে পাহাড়ে এই  ঘটনা ঘটে।

স্হানীয় ইউপি সদস্য মংনুচিং মারমা জানান, নিহত মহিলা রবিবার ৭ টারর দিকে ডংনালা হাতি মারা উপরের পাহাড় নামক স্থানে কাঠ কাটতে গেলে বন্য হাতি থাকে আক্রমন করে।

পরে গুরুতর আহত অবস্হায় স্হানীয়রা তাকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নিয়ে আসলে তিনি সকাল ১০.৫৫ মিনিটে হাসপাতালে মৃত্যুবরণ করেন।

হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মহিলার আঘাত ছিল গুরুতর।

২নং রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঐ এলাকায় প্রায়ই বন্য হাতির আক্রমনে জানমালের ক্ষতি হয়ে আসছে।

চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাতির আক্রমনে এক মহিলা নিহত হয়েছে।  এই ব্যাপারে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com