শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর

সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে খুলনা ভূতরে শহরে পরিণত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ৪১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা:  সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে খুলনা ভূতরে শহরে পরিণত হয়েছে। আকাশে ঘন কালো মেঘ, ঝড়ো ও দমকা হাওয়া এবং থেমে থেমে  বৃষ্টি হচ্ছে।

আজ বিকাল ৫ টা থেকে খুলনায় আকাশে কালো মেঘ, মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যাচ্ছে ও বৃষ্টি হচ্ছে। শহরে বিদ্যুৎ নেই এবং এই আবহাওয়ার প্রভাবে শহর অন্ধকার হয়ে গেছে। রাস্তাঘাটে জনশূন্য হয়ে পড়েছে।

এদিকে মোংলায় সুপার সাইক্লোন আম্পান এর সম্ভব্য ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য নৌযান সমূহকে সবাধানে থকাতে বলা হচ্ছে এবং জননসাধারণকে নিরাপদ অবস্থানে আশ্রয় নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।

প্রবল ঘূর্ণিঝড় আম্পান অতি প্রবল ঘূর্ণিঝড় এ পরিণত হয়ে বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ।

পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুপার সাইক্লোন ’আম্পান’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বর্তমানে একই এলাকায়  অবস্থান করছে।

আম্পান উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খুলনা ও চট্টগ্রামের মধ্যবর্তী অঞ্চল দিয়ে  আজ  শেষরাত হতে আগামীকাল  সন্ধ্যার মধ্যে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে।

সুপার সাইক্লোন কেন্দ্রের ৯০ কিঃ মিঃ এর মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২২৫ কিঃ মিঃ যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ২৪৫ কিঃ মিঃ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সুপার সাইক্লোন কেন্দ্রের নিকটে সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ০৭ (সাত) নম্বর পুনঃ ০৭ (সাত) নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com