বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

সিরাজগঞ্জে ট্রাক খাদে পড়ে স্বামী স্ত্রীসহ তিনজন নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ২৭১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ:  ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ব্রিজের পশ্চিম পাশে মঙ্গলবার সকালে সয়াবিন তেলবোঝাই ট্রাক খাদে পড়ে স্বামী স্ত্রীসহ ৩ জন নিহত ও ৩ জন আহত হয়েছে।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হল দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রামপুরা গ্রামের মৃত আবু সাইদের ছেলে আলী আকবর (৪৩) ও তার স্ত্রী নুরজাহান বেগম (৩৫) এবং জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (২৮)।

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই রফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী সয়াবিন তেলের ড্রামভর্তি একটি ট্রাক মঙ্গলবার সকাল ৯ টার দিকে নলকা ব্রিজের  পশ্চিম পাশে চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এতে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো একজন মারা যায়।

খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হামসপাতাল মর্গে পাঠিয়েছে। আহত তিনজনকে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com