বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

গাইবান্ধার পলাশবাড়ীতে ট্রাক উল্টে ১৩ জন নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ৩১৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইন: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি রডবাহী ট্রাক উল্টে গিয়ে ১৩ জন মারা যায়।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান যে নিহতদের মধ্যে ৩ জন শিশু এবং ১০ জন বয়স্ক মানুষ রয়েছে।

লাশগুলি গোবিন্দগঞ্জের হাইওয়েয় থানায় নিয়ে যাওয়া হয়।  

প্রতক্ষ্যদর্শীরা জানায় আজ বৃহস্পতিবার উপজেলার দুবলাগাড়ি এলাকায় প্রায় সকাল ৮ টায় ত্রিপলে ঢাকা একটি রডবাহী ট্রাক উল্টে যায়। সে খবরটি ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে গাইবান্ধায় ট্রাক অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবং গোবিন্দগঞ্জের হাইওয়েয় থানার কর্মকর্তারা জানতে পারে। তারপর তারা ঘটনাস্থলে এসে দেখতে পায় ট্রাকটি উল্টে পড়ে আছে।

ঘটনাস্থল থেকে একের পর এক ১৩ জনের লাশ উদ্ধার করা হয়।

ট্রাকটির ত্রিপলের উপর বেশ কিছু লোক উঠে ঈদে বাড়ি যাচ্ছিল।

রডবাহী ট্রাকটি ঢাকা থেকে রংপুরে যাচ্ছিল। ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে রাতে বৃষ্টি হচ্ছিল ফলে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি খাদে পড়ে যায়।                 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com