বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

বগুড়ায় যমুনা নদীতে নৌকা ডুবিতে দু’জন নিখোঁজ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২০
  • ২৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ার সারিয়াকান্দিতে শ্যালো চালিত নৌকা ডুবে এক শিশুসহ দু’জন নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে ঝড়ে উপজেলার মুলবাড়ি চরের কাছে যমুনা নদীর মাঝে নৌকাটি ডুবে যায়। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত ফায়ার সার্ভিসের কর্মীরা নিখোঁজ দু’জনকে উদ্ধারের চেষ্টা করছিলেন।

কর্ণিবাড়ি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর সত্যতা নিশ্চিত করেছেন।

নিখোঁজরা হলো সারিয়াকান্দি উপজেলার কর্ণিবাড়ি ইউনিয়নের জাউনিয়ার চরের ওসমান গণির মেয়ে মিম আকতার (১২) ও পার্শ্ববর্তী জামালগঞ্জের মাদারগঞ্জ উপজেলার বালুজুড়ি পন্ডিতপাড়ার খলিল মন্ডলের ছেলে ফরিদ উদ্দিন (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে কর্ণিবাড়ি ইউনিয়নের মথুরাপাড়া বাজার যমুনা ঘাট থেকে একটি শ্যালো নৌকা ১২ যাত্রী নিয়ে মুলবাড়ি চরে যাচ্ছিল। নৌকাটি মুলবাড়ি এলাকায় মাঝ নদীতে পৌঁছলে ঝড়ের কবলে পড়ে। এ সময় যাত্রীদের নিয়ে নৌকাটি ডুবে যায়।  ১০ জন সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হন।

জাউনিয়া চরের মিনা আকতার (৩৫) জানান, তিনি ও বড় মেয়ে রঞ্জনা খাতুন (১৮) উঠতে পারলেও ছোট মেয়ে মিম আকতারকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।

মুলবাড়ি চরের সোহরাব বেপারির ছেলে জুয়েল রানা জানান, তার সম্পর্কে ভাই ফরিদ উদ্দিনের কাছে ভুট্টা বিক্রির ১০ লাখ টাকা ছিল। তিনি টাকাসহ নদীতে ডুবে গেছেন।

স্থানীয়দের ধারনা, দু’জনই নদীতে ডুবে ভাটির দিকে ভেসে গেছে।

সারিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব স্টেশন অফিসার মোজাম্মেল হক জানান, ১০ জন যাত্রী সাঁতরিয়ে নদীর তীরে উঠতে পারলেও দু’জন নিখোঁজ আছে।

যমুনা নদীতে তীব্র স্রোত রয়েছে। এরপর ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা নৌকা নিয়ে তাদের ভাটি অর্থাৎ সিরাজগঞ্জের কাজিপুরের দিকে খোঁজ করছেন। বিকাল পৌণে ৫টায় এ খবর পাঠানো পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছিল।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com