বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

তাড়াশে মাছ ধরতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ২৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ভদ্রাবতী খালে বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে শনিবার দুপুরে খালের পানিতে পড়ে রাজু নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

কলেজ ছাত্র রাজু তাড়াশ উপজেলার কুন্দইল গ্রামের আব্দুল হান্নানের ছেলে ও মাকড়শোন জহির উদ্দিন বিজ্ঞান স্কুল অ্যান্ড কারিগরি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।

 নিহতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় সগুনা ইউপি চেয়ারম্যান‌ আব্দুল্লাহেল বাকী জানান, গ্রামের পার্শ্ববর্তী ভদ্রাবতী খালে কলেজ ছাত্র রাজু বন্ধুদের সঙ্গে মইজাল দিয়ে মাছ ধরতে যায়। রাজু মইজালের দড়ি কোমরে বেঁধে জাল টানার সময় খালের পানির তীব্র স্রোতে ডুবে যায়। এসময় তার বন্ধুরা জালের দড়ি ধরে টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হয়।

পরবর্তীতে মৃত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এমন মৃত্যুর ঘটনা নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com