মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

রাঙ্গামাটিতে করোনা আক্রান্ত বেড়ে ৪৬

  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৩০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে বেসরকারকারি  অ্যালায়েন্স হাসপাতালের এক কর্মীসহ নতুন করে আরো ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি দুজনের মধ্যে একজন নানিয়ারচর উপজেলার ও অন্যজন কাউখালী উপজেলার।

এ নিয়ে রাঙ্গামাটিতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪৬জন।

শুক্রবার (২২ মে) মধ্যরাতে চট্টগ্রাম ভেটেনারি ও অ্যানিম্যাল সায়েন্স  থেকে ৪৫ জনের রিপোর্টের মধ্যে ৩জনের ফলাফল পজিটিভ এবং বাকি ৪২ জনের নেগেটিভ আসে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল।

এনিয়ে রাঙ্গামাটিতে সর্বমোট ৪৬ জন করোনায় আক্রান্ত বলে তিনি জানান। তবে এদের মধ্যে ৪জন সুস্থ হয়ে ১৪দিনের হোম কোয়ারেন্টাইনে আছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগে গত ৬ মে রাঙ্গামাটিতে সর্বপ্রথম ৪জন করোনায় আক্রান্ত হয়। এরপর গত ১২ মে ১জন, ১৩ মে ৯জন এবং ১৪ মে ১১জন এবং ১৬ মে আরো একজন নার্স করোনায় আক্রান্ত হন।

সর্বশেষ ১৯ মে চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে রাঙ্গামাটিতে নতুন করে আরো ১৭জন এবং ২২ মে ৩জন করোনা শনাক্ত হওয়ার খবর আসে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com