বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

উল্লাপাড়ায় মাইক্রোবাস চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ২৮৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : ঢাকা-উত্তরবঙ্গ মহাসড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার নলকা ব্রীজের উপর শনিবার রাতে মাইক্রোবাস চাপায় কামরুল জামান (উজ্জল) (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত কামরুল জামান চাপাইনবাবগঞ্জ জেলা সদরের নয়নসুকা গ্রামের মৃত কামরুল হাসানের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, মোটরসাইকেলযোগে ঢাকা থেকে দুই যুবক চাপাইনবাবগঞ্জ যাওয়ার পথে শনিবার রাত সোয়া ৮টার দিকে নলকা সেতুর উপর পেছনের আরোহী পড়ে যায়।

এসময় একটি মাইক্রোবাস পেছন থেকে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়।

খবর পেয়ে পরিবারের লোকজন রাতেই তার লাশ নিয়ে গেছে বলে জানান ওসি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com