মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

যে কোন দূর্যোগ মোকাবেলায় শেখ হাসিনা জনগণের পাশে রয়েছে: সংসদ সদস্য দীপংকর

  • আপডেট টাইম : রবিবার, ২৪ মে, ২০২০
  • ২৯১ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস রাঙ্গামাটি:   যে কোন দূর্যোগ মোকাবেলায় আমাদের সাহসী নেত্রী  শেখ হাসিনা ও তার সরকার আপনাদের পাশে রয়েছে, থাকবে প্রতিনিয়ত বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় যেকোনো দূর্যোগে দেশ থেমে থাকেনি। বিভিন্ন প্রতিকুলতা পার করে আমরা সামনের দিকে এগিয়ে গিয়েছি।

তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা সংকট ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে মাথা উঁচু করে আবারো দাঁড়াবো।

রবিবার (২৪ মে) সকালে রাঙ্গামাটি শহরের কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন অসহায়, দুঃস্থ পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবু সৈয়দ ও প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিনের পরিবারের পক্ষে প্রায় তিন শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।

এসময় রাঙ্গামাটি জেলা পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ সোলায়মান চৌধুরী, বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোঃ আবু সৈয়দ, প্যানেল মেয়র মোঃ জামাল উদ্দিনসহ এলাকার গন্যমান্য  ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com