মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

স্বাস্থ্যবিধি মেনে রাঙ্গামাটিতে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত

  • আপডেট টাইম : সোমবার, ২৫ মে, ২০২০
  • ২৪১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রাঙ্গামাটির প্রতিটি মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন ও রাঙ্গামাটি জেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক রাঙ্গামাটির প্রতিটি মসজিদে সামাজিক দূরত্ব নিশ্চিতের মাধ্যমে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। প্রতিটি মসজিদে ৩ টিরও বেশি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটির তবলছড়ি প্রধান ঈদ গাঁ মসজিদে ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়।  তবলছড়ি ঈদ গাঁ মসজিদে সকাল সাড়ে ৭ টায় প্রথম ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। তবলছড়ির ধর্মপ্রাণ মুসল্লিরা জামায়াতে অংশগ্রহণ করেন।

রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ, ঈদের নামাজ পড়েন ডিসি বাংলো এলাকায় মসজিদে। রাঙ্গামাটি পুলিশ সুপার মোঃ আলমগীর কবির ঈদের নামায পড়েন নিজ বাংলোতে।

রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর ঈদ জামায়াতে অংশ গ্রহণ করেন রিজার্ভ বাজার জামে মসজিদে।

এছাড়াও রাঙ্গামাটি শহরের সব কয়টি মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com