বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ঈদে পর্যটকশুন্য রাঙ্গামাটি

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ২৮৩ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস রাঙ্গামাটি :  প্রতি বছর ঈদকে ঘিরে রাঙ্গামাটিতে পর্যটকদের ভিরে লোকে লোকারণ্য থাকলেও এবছর বৈশ্বিক করোনা ভাইরাসের কারণে প্রতিটি পর্যটন স্পটে নেই মানুষের কোলাহল।

আর সারাদেশের ন্যায় তিন পার্বত্য জেলা রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে করোনার ভয়াবহতা ছুঁয়ে গেছে।

জেলার সকল প্রকার ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে সব ধরনের যান বাহন চলাচল। থমকে গেছে স্বাভাবিক জীবন যাত্রা।

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবছর পাহাড়ের পর্যটন স্পটগুলোকে সাজিয়ে তোলা হয় নব রূপ সাজে। কিন্তু এইবার বৈশ্বিক করোনা সব পরিকল্পনা কেড়ে নিয়েছে, কেড়ে নিয়েছে মানুষের আনন্দ উল্লাস। এই বছর রাঙ্গামাটিসহ দুই পার্বত্য এলাকায় কোন পর্যটকের আগমন ঘটেনি। তাই প্রতি বছর পর্যটকদের পদচারণায় মুখরিত থাকলেও এবছর যেন অন্যরকম এক আতংকের ঈদ আয়োজন।

রাঙ্গামাটি হোটেল মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈন উদ্দীন সেলিম বলেন, প্রতি বছর ঈদের সময় পর্যটক বরণের জন্য আমরা হোটেল-মোটেলগুলোকে নবরূপে সাজিয়ে তুলি। কিন্তু এই বছর করোনার ভয়াবহতায় আমাদের নেই কোন কাজ। কারণ পর্যটক আসবে না এই বছর। তাই কোন সাজ সজ্জা করি নাই।

রাঙ্গামাটি পর্যটন করপোরেশন এর ম্যানেজার সৃজন বিকাশ বড়ুয়া বলেন, রাঙ্গামাটিতে সারা বছর কিছু না কিছু পর্যটক থাকে। তবে বিশেষ করে পহেলা বৈশাখ, ঈদুল ফিতর, ঈদুল আযহাসহ নানা দিবসে পর্যটকদের উপচেপড়া ভিড় লেগে থাকে। কিন্তু এবছর করোনার কারণে আমরা প্রায় চারমাসের মতো ব্যবসা করতে পারিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com