বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

খুলনার বটিয়াঘাটায় ভয়াবহ অগ্নিকান্ডে ৩৫ দোকান ভস্মীভূত

  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩৩৯ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা : খুলনার বটিয়াঘাটা উপজেলার নতুন স্ট্যান্ডে আজ বুধবার ভোর রাতে ভয়াবহ অগ্নিকান্ডে খালের উপর ঝুলন্ত ৩৫ টি  দোকান  পুড়ে ছাই হয়ে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা দেরিতে ঘটনা স্থলে পৌছানোর কারনে ক্ষতির পরিমাণ বেশী হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান।

জানা গেছে, বুধবার ভোর রাত ৪ টার দিকে উপজেলার নতুন স্ট্যান্ডে খালের উপর অবস্থিত ঝুলন্ত দোকানে বৈদুতিক  শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের  সূত্রপাত হয় বলে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে ৷ মুহুর্তের মধ্যে  আশ পাশের একাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায় ৷

আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় স্ট্যান্ড মসজিদের মাইকে বার বার আগুন লাগার ঘোষণা দিতে থাকে।  স্থানীয় লোকজন তাৎক্ষনিক ভাবে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয় ৷

ফায়ার সার্ভিসের গাড়ী আসার পূর্বেই ৯৫ শতাংশ দোকান পুড়ে যায় ৷

প্রাথমিকভাবে খোজ নিয়ে জানা যায় প্রায় ৩৫টি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার  ওসি, স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন ৷

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com