বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

যমুনায় নৌকা ডুবির ঘটনায় আরো ৩ জনের লাশ উদ্ধার ।। নিখোঁজ ১৩

  • আপডেট টাইম : বুধবার, ২৭ মে, ২০২০
  • ৩৪৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে নৌকাডুবির ঘটনায় আরও দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট পাঁচ জনের লাশ উদ্ধার করা হলো।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, বুধবার সকালে জোতপাড়া গ্রামের কাছে যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা শাহজাদপুর উপজেলার কৈজুরি এলাকার আব্দুর রশিদের ছেলে আফজাল (৩২) নামে আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করেন। এ নিয়ে লাশ উদ্ধারের সংখ্যা দাঁড়ালো মোট পাঁচ জনে।

এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ১৩ জন।

উল্লেখ্য মঙ্গলবার দুপুরে এনায়েতপুর থেকে ৭০ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি নৌকা চৌহালী যাওয়ার পথে স্থলচর এলাকায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। পরে পুলিশ ও স্থানীয়রা ৫২ জন যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করে।

এ সময় ঘটনাস্থল থেকে বেলকুচি উপজেলার গয়নাকান্দি গ্রামের মৃত জহির ফকিরের ছেলে পাশান ফকির (৬৫), কলাগাছি গ্রামের শামীম হোসেনের ছেলে নাইম (৬), টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার সুবর্ণতলী গ্রামের ব্যবসায়ী মৃত মজিদ মোল্লার শেখের ছেলে কামাল মোল্লার (৪৫) লাশ উদ্ধার করা হয়।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মনজিল হক জানান, ঢাকা থেকে ডুবুরি দল রাতেই এসে পৌঁছেছে। তাদের সাথে নিয়ে ইতিমধ্যেই আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com