শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

কুড়িগ্রামে নৌকা ডুবি ৩ জনের লাশ উদ্ধার ।। নিখোঁজ ১

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৯৭ দেখা হয়েছে

শফিক সরকার . বাংলা হেডলাইনস কুড়িগ্রাম :  কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবির ঘটনায় তিন জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে একজন।

ফায়ার সার্ভিসের ডুবুরি দল আজ বৃহস্পতিবার সকালে নিখোঁজ কনের বাবা নুরু (৬০), আমেনা (৬১) এবং কামরুজ্জামান (৪২)কে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

নিখোঁজ একজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ডুবুরি দল।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিখোঁজ ৪ জনের মধ্যে কনের বাবাসহ ৩ জনকে উদ্ধার করা হয়েছে।বাকী একজন এখনো নিখোঁজ রয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেল সন্ধ্যার দিকে মেয়ের বিয়ের বৌভাত খেয়ে ৫০ জন মানুষ একটি নৌকায় করে সাতভিটা থেকে কাশিম বাজারে ফেরার পথে ব্রহ্মপুত্র নদে ঝড়ের কবলে পড়ে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় বাকীরা উদ্ধার হলেও মেয়ের বাবাসহ ৪ জন নিখোঁজ থাকে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com