শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে নৌকা ডুবির ১৮ ঘন্টা পর নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ২৬৮ দেখা হয়েছে

শফিক সরকার . বাংলা হেডলাইনস কুড়িগ্রাম:  কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবির ঘটনায় ১৮ ঘন্টা পর ১ নারীসহ নিখোঁজ ৪ জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের  ডুবুরী দল।

নিহতরা হলেন, কনের বাবা নুরু (৬০), আমেনা (৬১), জব্বার আলী (৪৫) ও কমর জামান (৪২)।  নিহতদের বাড়ি দুর্গাপুর ইউনিয়নের গোড়াই এলাকায়।

কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য এমএ মতিন জানান, রংপুর থেকে আসা ডুবুরী দলের মাধ্যমে আজ সকাল থেকে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়।

মেয়ের বিয়ের বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার সময় এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেল ৫টার দিকে মেয়ের বিয়ের বৌভাত খেয়ে ৫০ জন মানুষ একটি নৌকায় করে সাতভিটা থেকে কাশিম বাজারে ফেরার পথে ব্রহ্মপুত্র নদে ঝড়ের কবলে পড়ে এ নৌকা ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় বাকীরা উদ্ধার হলেও মেয়ের বাবাসহ ৪ জন নিখোঁজ হয়।

পরে ডুবুরী দল নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com