বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রে নৌকা ডুবি।। কনের বাবাসহ নিখোঁজ ৪

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০
  • ৩২২ দেখা হয়েছে

শফিক সরকার. বাংলা হেডলাইনস কুড়িগ্রাম :  কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের কাশিমবাজার এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবির ঘটনায় ১ নারীসহ ৪ জন নিখোঁজ রয়েছেন। মেয়ের বিয়ের বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বুধবার বিকেল সন্ধ্যার দিকে মেয়ের বিয়ের বৌভাত খেয়ে ৫০ জন মানুষ একটি নৌকায় করে সাতভিটা থেকে কাশিম বাজারে ফেরার পথে ব্রহ্মপুত্র নদে ঝড়ের কবলে পড়ে এ নৌকা ডুবির ঘটনা ঘটে।

এ ঘটনায় বাকীরা উদ্ধার হলেও মেয়ের বাবাসহ ৪ জন নিখোঁজ রয়েছে।

নিখোঁজরা হলেন, কনের বাবা নুরু (৬০), আমেনা (৬১), জব্বার আলী (৪৫) ও কমর জামান (৪২)। নিখোঁজ ৪ জনের বাড়ি দুর্গাপুর ইউনিয়নের গোড়াই এলাকায় বলে জানা গেছে।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আবু তালেব জানান, ঘটনার পরপরই উলিপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে পরিদর্শন করে যান। কুড়িগ্রামে কোন ডুবুরী না থাকায় বৈরি আবহাওয়ার কারনে নদী উত্তাল থাকায় উদ্ধার কাজ শুরু করা যায়নি।

ফায়ার সার্ভিসকর্মীরা রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দিলে তারা আজ (বৃহস্পতিবার) এসে উদ্ধার অভিযান চালাবেন বলেন জানিয়েছে।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিখোঁজ ৪ জনের মধ্যে কনের বাবাসহ ৩ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com