বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় ট্রাক-ট্রলির সংঘর্ষে দুই ভাই নিহত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ২৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  নওগাঁ :  নওগাঁর পত্নীতলায় ট্রাক-ট্রলির সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন।

আজ শুক্রবার  সকালে পত্নীতলা-সাপাহার মহাসড়কের ঘরাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত দুই ভাই হলেন, উপজেলার চকমমিন গ্রামের মৃত এজাহার আলীর ছেলে মাহাবুব (৪২) এবং আনোয়ার হোসেন (৪০)।

পত্নীতলা থানার ওসি পরিমল চক্রবর্তী জানান, সকালে ট্রলি নিয়ে পত্নীতলার দিকে যাচ্ছিল দুই ভাই।

পথে পত্নীতলা-সাপাহার মহাসড়কের ঘরাইল নামক স্থানে আসলে বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে ট্রলিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই নিহত হয়।

ওসি আরো জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com