বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

সিরাজগঞ্জে সিএনজি ইজিবাইক সংঘর্ষে নিহত ১

  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ২৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ:  সিরাজগঞ্জ-বগুড়া পুরাতন সড়কের রায়গঞ্জ পৌর এলাকার মৎস্য আড়তের সামনে সিএনজি ও ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে সেন্টু শাহ (৩০) নিহত হয়েছেন।

তিনি নাটোরের সিংড়া উপজেলার মস্টিগড় গ্রামের মৃত মহির উদ্দিন শাহ এর ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার দুপুরে স্থানীয় চান্দাইকোনা বাজার থেকে সিএনজিযোগে ৫ জন ধান কাটা শ্রমিক সিরাজগঞ্জে যাওয়ার পথে উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। তার স্বজনরা আসলে লাশ হস্তান্তর করা হতে পারে। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় মামলা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com