বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনায় এক শিশু আহত হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার নওহাটা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মহাদেবপুর উপজেলার রনাইল গ্রামের মজনু হোসেন এবং নিয়ামতপুর উপজেলার তালপুকুরিয়া গ্রামের ভুট্টু আলী।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, সকালে মহাদেবপুর উপজেলার রনাইল গ্রাম থেকে মজনু তার শশুড় বাড়ি নিয়ামতপুর উপজেলার তালপুকুরিয়া গ্রামে যাচ্ছিলেন মোটরসাইকেলযোগে।

পথিমধ্যে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মহাদেবপুর উপজেলার নওহাটামোড় এলাকায় একটি দ্রুতগামী  ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটাস্থলেই নিহত হন মজনু ও ভুট্টু। একই দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা শিশুকন্যা মারাত্মক আহত হয়।

সংবাদ পেয়ে মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। আহত শিশু জাকিয়াকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি আরো জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পর ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে। এ ঘটনায় মহাদেবপুর থানায় মামলা হয়েছে ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com