বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

সিরাজগঞ্জে বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম : সোমবার, ১ জুন, ২০২০
  • ৩১৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ সদর উপজেলার উত্তর সারটিয়া গ্রামে বজ্রপাতে গোলাম হোসেন (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত ও তার বাবা আহত হয়েছেন।

নিহত গোলাম হোসেন ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও সিরাজগঞ্জ সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। শিয়ালকোল ইউনিয়ন পরিষদের  সাবেক মেম্বর হযরত আলী জানান, সোমবার সন্ধ্যার আগে জমিতে কাজ শেষে আব্দুস সাত্তার তার ছেলে গোলাম হোসেনকে সাথে নিয়ে বাড়ি ফিরছিলেন।

এ সময় আকস্মিকভাবে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে পিতা-পুত্র দুজনেই গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে গোলাম হোসেন মারা যায়। তার পিতা আব্দুস সাত্তারকে গুরুতর আহতাবস্থায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনাটি শুনেছেন বলে জানিয়েছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com