বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

কুড়িগ্রামে বাসের থাক্কায় পথচারী নিহত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ২৫৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম  :  কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজার এলাকায় তেলের পাম্প সংলগ্নে নাবিল পরিবহন নামের ১টি যাত্রীবাহী বাসের ধাক্কায় স্থানীয় এক পথচারী নিহত হয়েছে।

নিহত ব্যক্তি নজরুল ইসলাম (৪০) কাঁঠালবাড়ী শিবরাম কাসাইটারী গ্রামের মৃত রহিমুল্লার পুত্র।

আজ মঙ্গলবার  সকালে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কের কাঁঠালবাড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঢাকা থেকে কুড়িগ্রামগামী নাবিল পরিবহনের একটি বাস ঢাকা মেট্রো-ব – ১৪ – ৮৫ ৩৩ দ্রুত গতিতে এসে রাস্তার পাশ দিয়ে চলা এক ব্যক্তিকে ধাক্কা দিয়ে বাসটি রাস্তার পাশের গাছের আটকে যায়।

পরে স্থানীয় লোকজন বাসে থাকা যাত্রীসহ সবাইকে দ্রুত নামিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামসহ অপর এক ব্যক্তিকে কুড়িগ্রাম সদর হাসপাতালে নেওয়া হয়।

পরে সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলামকে মৃত ঘোষণা করে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটির যাত্রীরা কেউ হতাহত হয়নি। চালক পলাতক রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com