বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে মাঠে নেমেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। শহরের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে গিয়ে শহরে চলাচলরত মানুষ যাতে মাস্ক ব্যবহার করে তার জন্য জোর তৎপরতা চালাচ্ছে।
মঙ্গলবার সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদের নেতৃত্বে জেলা প্রশাসনের একাধিক নির্বাহী মাজিস্ট্রেটগন এই অভিযানে অংশ নেন।
তারা সকাল থেকে দুপুর পর্যন্ত রাঙ্গামাটি শহরের প্রধান প্রধান সড়ক, ট্রাক ট্রামিনাল, দোয়েল চত্বর, ব্যস্ততম জায়গা বনরূপাসহ বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা করা হয়।
এসময় বিভিন্ন স্থানে মুখে মাস্ক ব্যবহার না করার কারণে প্রায় ১৭ জনকে আটক করা হয় এবং বেশ কয়েকজনের কাছ থেকে ৩ হাজার ৪০০ টাকা জরিমানাসহ বেশ কয়েকজনকে সাবধান করে দেয়া হয়।