বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সরিষাকোল কবরস্থানের কাছে মঙ্গলবার সন্ধ্যায় বাসচাপায় শিশু কন্যাসহ স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছে নিহত কাঞ্ছু সূত্রধরের ছেলে শুভ সূত্রধর (১৬) ও অটো-ভ্যানচালক।
নিহতরা হলেন-কাঞ্চু সূত্রধর (৪৩) তার স্ত্রী আন্না রানী সূত্রধর (৩৫) ও তাদের শিশুকন্যা সীমা (৭)। নিহতদের বাড়ি উপজেলার সরিষাকান্দি গ্রামে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম জানান, কাঞ্চু সূত্রধর আত্মীয় বাড়ি উল্লাপাড়া থেকে স্ত্রী-পুত্র-কণ্যা সাথে একটি অটো-ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে অটো-ভ্যানটি মহাসড়কের সরিষাকোল কবরস্থানের কাছে পৌছলে পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাস সজোরে ধাক্কা দিলে এ দূর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই আন্না রাণী সূত্রধর নিহত হয়। আশংকাজনক অবস্থায় কাঞ্ছু সূত্রধর, সিমা সূত্রধর ও শুভ সূত্রধর কে উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে কাঞ্ছু সূত্রধর ও তার শিশুকন্যা সীমা মারা যায়।
শুভ সূত্রধর ও ভ্যানচালককে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।