বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

কুড়িগ্রামের রাজারহাটে স্ত্রীকে গলা কেটে হত্যা ।। স্বামী গ্রেফতার

  • আপডেট টাইম : বুধবার, ৩ জুন, ২০২০
  • ৩৭৬ দেখা হয়েছে
আইকন অপরাধ।

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম :  কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপাশা ইউনিয়নে শ্বশুর বাড়ি থেকে ডেকে নিয়ে পার্শ্ববর্তী নির্জন জায়গায় গলা কেটে ও পেটে ছুরিকাঘাতে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে চাকিরপাশা ইউনিয়নের রতিরাম কোমলওঁঝা চওড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বুধবার ভোর রাতে অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানকে গ্রেফতার করে পুলিশ।

রাজারহাট থানার অফিসার ইন চার্জ (ওসি) রাজু সরকার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত গৃহবধূর নাম বিউটি বেগম (২২)।  তিনি উপজেলার চাকিরপাশা ইউনিয়নের রতিরাম কোমলওঁঝা চওড়া গ্রামের বাশারত উল্লাহর মেয়ে এবং অভিযুক্ত স্বামী হাবিবুর রহমান (২৫) উপজেলার নাজিমখাঁন ইউনিয়নের মানাবাড়ি কালিরহাট গ্রামের আব্দুল মতিনের ছেলে বলে জানা গেছে। তাদের ঘরে তিন বছর বয়সি একটি ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দাম্পত্য কলহের জেরে হাবিবুর রহমানের স্ত্রী বিউটি বেগম দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

মঙ্গলবার রাতে অভিযুক্ত স্বামী হাবিবুর রহমান তার শশুর বাড়িতে এসে পরিকল্পিতভাবে তার স্ত্রীকে ফুঁসলিয়ে বাইরে ডেকে নিয়ে যায় এবং ছুরি দিয়ে তার পেটে ও গলায় আঘাত করে তাকে হত্যা করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ  উদ্ধার করে এবং রাতেই অভিযান চালিয়ে নাজিমখাঁন থেকে অভিযুক্ত হাবিবুর রহমানকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করে পুলিশ।

রাজারহাট থানার অফিসার ইন চার্জ (ওসি) রাজু সরকার জানান, অভিযুক্তকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরকীয়া প্রেম নিয়ে দাম্পত্য কলহের কারণে এ হত্যাকান্ড ঘটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে অভিযুক্ত হাবিবুর। তার বিরুদ্ধে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com