বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

কুড়িগ্রামে শ্যামলী পরিবহনের ধাক্কায় অটোরিক্সার ৬ যাত্রী আহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২৭৯ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুরে শ্যামলী পরিবহনের কোচের ধাক্কায় অটোরিক্সার ৬ জন যাত্রী আহত হয়েছে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদের মধ্যে গুরুতর আহত একজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে, আজ বৃহস্পতিবার  দুপুরে কুড়িগ্রাম-চিলমারী সড়কের হ্যালিপ্যাড নামকস্থানে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্রগ্রাম থেকে শ্যামলী পরিবহনের একটি কোচ যাত্রীসহ উলিপুরে আসার পথে কুড়িগ্রাম-চিলমারী সড়কের হ্যালিপ্যাড নামকস্থানে রাস্তার পাশে থাকা যাত্রী বোঝাই অটোরিক্সাতে ধাক্কা দিলে অটোরিক্সাটি দুমড়ে-মুচরে যায়।

এ সময় অটোরিক্সার যাত্রীরা গুরুতর আহন হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতরা হলেন, উপজেলা পান্ডুল ইউনিয়নের তনুরাম গ্রামের বয়েজ উদ্দিনের পুত্র শফিকুল ইসলাম (৩৫), ধরনিবাড়ী ইউনিয়নের মালতিবাড়ি গ্রামের মোজাফ্ধসঢ়;ফরের পুত্র শাহিন (২০), আজিজার রহমানের পুত্র আঃ হামিদ (৪০), আব্দুল জব্বাবের পুত্র আবুল হোসেন (৬৫), পৌরসভার শিববাড়ি গ্রামের আঃ গফুরের পুত্র বাবু সরকার (২১) ও দাড়ারপাড় গ্রামের মফিজ উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (৫৫)।

 এ সময় শ্যামলী পরিবহনের ড্রাইভার পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি উদ্ধার করে নিয়ে আসেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাঈদুল ইসলাম জানান, সড়ক দূর্ঘটনায় ৬জন আহত হয়েছেন। এদের মধ্যে আঃ হামিদ নামে একজনকে অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাতপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শ্যামলী পরিবহনের গাড়িটি আটক করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com