বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

খুলনায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ২৮৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা :   খুলনায় সেবা গ্রীণলাইন বাসের চাপায় ফয়সাল শেখ (২৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

বৃহস্প‌তিবার  সকাল নয়টায়  খুলনার রূপসার জাবুসা কাজী সোবাহান ফিলিং স্টেশনের সামনে এ  দুর্ঘটনা  ঘটে। নিহত ফয়সাল রুপসা তিলক এলাকার মান্নান শেখের ছেলে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রূপসার জাবুসায় রঙ রুট দিয়ে তেল নিতে যাবার সময় কাজী সোবাহান ফিলিং স্টেশনের সামনে সেবা গ্রীনলাইনের বাস চাপায় ফয়সাল শেখ (২৭) নামের এক মোটরসাইকেল  আরোহী নিহত হয়েছে। সে খুলনা  বিদ্যুৎ অফিসের কর্মচারী।

মোটটরসাইকেল যোগে কর্মস্থলে যাবার প‌থিমধ্যে তেল নিতে ফি‌লিং স্টেশনে যাবার সময় ঢাকাগামী সেবা গ্রীন লাইনের ঢাকা মেট্রো ব ১৫-৩৯৮৮ বাস‌টি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মূলত রঙ রুটে  মোটরসাইকেল চলে আসায় এ দূর্ঘটনা ঘটে। ঘাতক বাস‌টিকে আটক করা হয়েছে।

বাসের চালক পলাতক আছে। ফয়সালের লাশ খুলনা মেডিক্যাল  কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তি‌নি। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com