বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

পাহাড় ধ্বসে প্রাণহানি ঠেকাতে রাঙ্গামাটির ঝুঁকিপূর্ণ এলাকায় সাইনবোর্ড স্থাপন

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ জুন, ২০২০
  • ২৯৭ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও বসবাস করছেন সাধারণ মানুষজন। ঝুঁকিপূর্ণ এসব এলাকায় বসবাসকারীদের বার বার বলা হলেও সরে যাচ্ছেন না তারা।

গতকাল বৃহস্পতিবার বিকালে সেই সকল এলাকা চিহ্নিত করে ঝুঁকিপূর্ণ সতর্কতামূলক সাইন বোর্ড স্থাপনের কাজ শুরু করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

 জেলা প্রশাসক বলেন, আগামী দিনগুলোতে রাঙ্গামাটিতে পাহাড় ধ্বসে আরো কোন প্রানহানি  যাতে না ঘটে তার জন্য সকলকে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান তিনি।

তিনি পাহাড়ের পাদদেশে বসবাস করা সকল বাসিন্দাদের বৃষ্টি দেখলেই আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার নির্দেশনা প্রদান করেন।

আজ শুক্রবার রাঙ্গামাটি পৌরসভার এলাকার শিমুলতলী, রূপনগরসহ বিভিন্ন ওয়ার্ডেও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সর্তকতা সাইনবোর্ড টাঙ্গানোর পর পরিদর্শনের  সময় এলাকাবাসীকে এ আহবান জানান।

এ সময় রাঙ্গামাটি জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট পল্বব হোম দাশ, মোঃ ইসলাম উদ্দিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলার রবি মোহন চাকমা, রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ, রূপনগর সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মোঃ মিটুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 পাহাড় ধসের আগাম প্রস্তুতি হিসেবে লিফলেট বিতরণের মধ্যদিয়ে প্রচারণা চালান জেলা প্রশাসক।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com