বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

মানিকগঞ্জে বজ্রপাতে স্কুল শিক্ষকের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ৩৯৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলার মালঞ্চ গ্রামে বজ্রপাতে এক স্কুল শিক্ষক নিহত ও অপর ৪জন আহত হয়েছেন।

শনিবার  বিকেলে বাড়ির পাশে ধান মাড়াইকালে হঠাৎ বজ্রপাতে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত মো. জাহাঙ্গীর আলম মানিকগঞ্জ পৌরসভার মালঞ্চ এলাকার জসিম উদ্দিনের ছেলে। তিনি মানিকগঞ্জ জেলা শহরের পোড়রা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পরিবারের বরাত দিয়ে বিদ্যালয়টির প্রধান শিক্ষক পারভীন আক্তার জানান, আছরের আযানের পর বাড়ির পাশে ধানের খোলায় মারাইযন্ত্র দিয়ে ধান মারাই করছিলেন জাহাঙ্গীর আলম এবং সিরাজগঞ্জ থেকে আসা দুইজন দিনমজুর। সেখানে আরও উপস্থিত ছিলেন তাঁর মা রিজিয়া বেগম ও ফুফু আয়েশা বেগম।

হঠাৎ বৃষ্টিসহ বজ্রপাতে মারাত্নকভাবে আহত হয় জাহাঙ্গীর। সাথে থাকা অন্যরাও আহত হয়।

আহত জাহাঙ্গীর ও আয়েশা বেগমকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডা. বদরুল আলম জানান, বজ্রপাতে আহত জাহাঙ্গীর আলম হাসপাতালে আনার আগেই মারা গেছেন। আহত আয়েশা বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিহত মো. জাহাঙ্গীর আলম ১৩ ও ৭ বছরের দুই মেয়ে ও স্ত্রীকে রেখে অকালেই চলে গেলেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন তাঁর সহকর্মী শিক্ষক ও বন্ধুরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com