বাংলা হেডলাইনস কুড়িগ্রাম: কুড়িগ্রামের কচাকাটায় পুকুরে ডুবে ১ শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার সকাল ৮ টায় নওদা পাড়া গ্রামের হাফেজ মোঃ হাবিবুল্লাহ মিয়ার শিশু পুত্র সালমান ফার্সী(দেড় বছর ) সকলের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে মারা যায়।
পরে অনেক খোঁজাখোঁজির পর পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের লোকজন।
ভুরুঙ্গামারী সার্কেলের এএসপি মোঃ শওকত আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।