বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

রাঙ্গামাটিতে করোনা আক্রান্ত বেড়ে ৭৮

  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে দুজন পুলিশসহ নতুন করে আরো ৮জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে রাঙ্গামাটি জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৮ জনে।

এদের মধ্যে মৃত দুজনের করোনা পজিটিভ বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা।

গতকাল রবিবার রাতে বাঘাইছড়ি উপজেলার ১ জন এবং আজ সোমবার সকালে চট্টগ্রাম থেকে আসা রিপোর্টে নতুনভাবে আরো ৭জন করোনায় আক্রান্ত হয় বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি জেলার করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল।

এর মধ্যে রাঙ্গামাটি সদরে ৩জন, কাউখালী উপজেলা থেকে ২জন এবং কাপ্তাই উপজেলা থেকে ২জন নতুন করে সনাক্ত হয়েছে।

তিনি জানান, ৮টি রিপোর্টের মধ্যে গত ৬জুন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া বৃদ্ধ এবং গত ৩১ মে কাপ্তাইয়ের রাইখালীতে মারা যাওয়া এক স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com