শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম:  কুড়িগ্রাম-রংপুর সড়কের কাঁঠালবাড়ী বাজারে ট্রাকের ধাক্কায় আমির হোসেন (৪২) নামে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ফুলবাড়ী উপজেলার বড়লই গ্রামের জোবেদ আলীর ছেলে। তিনি পেশায় একজন রোলারচালক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আমির হোসেন মোটর সাইকেলে সড়ক অতিক্রমকালে রংপুর থেকে কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।  ট্রাকের চালক পালিয়ে গেছে।  পুলিশ ট্রাকটি আটক করেছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com