বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাইক চালক নিহত

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ২৯০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় ট্রাকের ধাক্কায় উজ্জ্বল হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল চালক স্বর্ণ শিল্পী নিহত হয়েছেন। মাহফুজার রহমান (৪৫) নামে অপর শিল্পী গুরুতর আহত হন।

মঙ্গলবার রাতে শহরতলির গোকুলে ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতকে স্থানীয় রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও জনপ্রতিনিধি এর সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, নিহত উজ্জ্বল হোসেন বগুড়া শহরের ফুলবাড়ি দক্ষিণপাড়ার মৃত বুলু মিয়া সরদারের ছেলে ও জেলা স্বর্ণ শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক। আহত মাহফুজুর রহমান ওই সংগঠনের সভাপতি।

দু’জন ব্যবসায়ীক কাজে সোনাতলা উপজেলায় গিয়েছিলেন। সেখান থেকে মঙ্গলবার রাতে দু’জন মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে শহরতলির গোকুল এলাকায় ওজন নিয়ন্ত্রণ কেন্দ্রের কাছে পৌঁছেন। এ সময় অজ্ঞাত একটি ট্রাকের চালক পিছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায়।

এতে ঘটনাস্থলেই উজ্জ্বল হোসেন মারা যান। খবর পেয়ে গোকুল ইউনিয়নের চেয়ারম্যান সওকাদুল ইসলাম সবুজ ও সদর থানার এসআই খোরশেদ আলম রবি ঘটনাস্থলে যান। নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর ও আহতকে হাসপাতালে পাঠান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com