বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নওগাঁয় বিষাক্ত সাপের দংশনে কিশোরের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৩১৫ দেখা হয়েছে


বাংলা হেডলাইনস  নওগাঁ: নওগাঁর পত্নীতলায় বিষাক্ত সাপের দংশনে আবদুল জলিল (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আমবাটি গ্রামে সাপে দংশনের ঘটনাটি ঘটে।
নিহত আবদুল জলিল গ্রামের নইম উদ্দিনের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, আবদুল জলিল ঘরের ভেতর চৌকিতে এবং তার বাবা-মা মেঝেতে শুয়ে ছিল। রাত সাড়ে ১০টার দিকে জানালা দিয়ে সাপ প্রবেশ করে আবদুল জলিলের কানে কামড় দিয়ে থাকে।
বিষাক্ত সাপের দংশনের যন্ত্রনায় কানের কাছ হাত দিয়ে সাপ ধরে চিৎকার দেয় আবদুল জলিল। পরে তার চিৎকারে বাবা-ঘুম থেকে উঠে সাপটি মেরে ফেলে।
স্থানীয় পাটিচাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রায়হানুল আলম বলেন, ছেলেটি ঘুমের মধ্যে সাপটি ধরে ফেলে। পরে বাবা-ছেলে মিলে সাপটিকে মেরে ফেলে।
শুনেছি স্থানীয় ভাবে ওঝা-কবিরাজ দিয়ে ঝাঁড়-ফুঁক দেয়া হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তাকের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যায়। তবে ঝাঁড়-ফুক দেরী হওয়ায় এ মৃত্যু হয়েছে বলে মনে করছেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com