বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

রাঙ্গামাটিতে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সমন্বয় কমিটি গঠিত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৬৮ দেখা হয়েছে

 রাঙ্গামাটি :  রাঙ্গামাটি জেলার অতিবর্ষণের কারণে সম্ভাব্য পাহাড় ধস সহ প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলার জন্য জেলার সার্বিক প্রস্তুতি হিসেবে  নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নিয়ে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে    

জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ রাঙ্গামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩৩টি ঝুঁকিপূর্ণ এলাকার ২৫ টি আশ্রয় কেন্দ্রের সুষ্ট ব্যবস্থাপনা ও সমন্বয়ের জন্য জেলার প্রশাসনের ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়ে এই কমিটি গঠন করেছেন।

 জেলার  ১নং ওয়ার্ডের মধ্যে ২টি ঝূকিপূর্ণ এলাকার ২টি আশ্রয় কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্টেট ও  সহকারী কমিশনার (ভুমি) সদরের ফাতিমা সুলতানা, ২নং ওয়ার্ডের মধ্যে ৩টি ঝূঁকিপূর্ণ এলাকার ২টি আশ্রয় কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে  নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার মোঃ মঈনুল হোসেন চৌধুরী এবং ৩নং ওয়ার্ডের মধ্যে ১টি ঝূঁকিপূর্ণ এলাকার ২টি আশ্রয় কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার শানজিদা মুস্তরী।

৪নং ওয়ার্ডের মধ্যে ৫টি ঝূঁকিপূর্ণ এলাকার ৪টি আশ্রয় কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে  নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার মোঃ মশিউর রহমান, ৫নং ওয়ার্ডের মধ্যে ৪টি ঝূঁকিপূর্ণ এলাকার ৪টি আশ্রয় কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে  নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার আরিফুল ইসলাম এবং ৬নং ওয়ার্ডের মধ্যে ৯টি ঝূঁকিপূর্ণ এলাকার ৭টি আশ্রয় কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার পল্লব হোম দাস এবং মোঃ ইসলাম উদ্দিন।

৭নং ওয়ার্ডের মধ্যে ৪টি ঝূঁকিপূর্ণ এলাকার ৪টি আশ্রয় কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে  নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার সকিনা আক্তার, ৮নং ওয়ার্ডের মধ্যে ২টি ঝূঁকিপূর্ণ এলাকার ২টি আশ্রয় কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে  নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার মোঃ বোরহান উদ্দিন মিঠু এবং ৯নং ওয়ার্ডের মধ্যে ৪টি ঝূঁকিপূর্ণ এলাকার ২টি আশ্রয় কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে  নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার অঞ্জন কুমার দাস।

এ বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ জানান, পাহাড় ধস ও প্রাকৃতিক দূর্যোগকালীন আশ্রয় কেন্দ্রসমূহে অবস্থানরত জনগনের মাঝে সামাজিক দূরত্ব খাবার, ঔষধ ও পানি সরবরাহ নিশ্চিতকল্পে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সাথে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবেন।

এছাড়া আমাদের জেলা প্রশাসনের সকল ম্যাজিস্ট্রেটগন ও ডেপুটি কালেক্টর উত্তম কুমার দাসসহ সকলে পাহাড় ধস ও প্রাকৃতিক দূর্যোগকালীন আশ্রয় কেন্দ্রসমূহে অবস্থানরত জনগনের মাঝে সামাজিক দূরত্ব খাবার, ঔষধ ও পানি সরবরাহ নিশ্চিতকল্পে আশ্রয় কেন্দ্রের ব্যবস্থাপনা সুষ্টভাবে কাজ করে যাবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com