শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সেপটিক ট্যাংকে দুইজনের মৃত্যু

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ২৯৫ দেখা হয়েছে

বাংলা হেড লাইনস কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীর গংগারহাট বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময়  সেপটিক  ট্যাংকে  আল আমিন (২৫) ও সুজন(৩২) নামে দুই জনের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে গংগারহাট এলাকার আব্দুল আউয়ালের নির্মাণাধীন ভবনে কাজ করছিল নির্মাণ শ্রমিকরা। এসময় শ্রমিক আল আমিন ট্যাংকের গর্তে নামেন। বেশ কিছুক্ষন তার সাড়া না পাওয়ায় ঐ এলাকার সুজন নামে এক যুবক তাকে উদ্ধার করতে নামেন।

বেশ কিছুক্ষন তাদের দুজনের সাড়া না পেয়ে এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দেন।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এসে তাদের দুজনকে উদ্ধার করে। পরে তাদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

নাগেশ্বরী ফায়ার সার্ভিসের টীম লিডার শাহীন জানান, খবর পেয়ে আমরা এলাকাবাসীর সহায়তায় তাদের উদ্ধার করি।  সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় তাদের দুজনের মৃত্যু হতে পারে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com