বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

ব্রহ্মপুত্রে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ খাদিজা খাতুন (১২) নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

রবিবার দুপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। খাদিজা উপজেলার হাতিয়া ইউনিয়নের চরগুজিমারী গ্রামের জয়নাল হোসেনের কন্যা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, খাদিজা খাতুন সহপাঠিকে নিয়ে রবিবার দুপুরে বাড়ির পার্শ্বে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। এ সময় স্রোতে ভেসে যায় খাদিজা ।

পরে খবর পেয়ে সন্ধ্যায় রংপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ৩ সদস্যর ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টা খানেক অভিযান চালিয়ে রাত সাড়ে আটটার দিকে খাদিজার লাশ উদ্ধার করে।

উলিপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রংপুর থেকে ৩ সদস্যের একটি ডুবুরী দল প্রায় ঘন্টা খানেক অভিযান চালিয়ে খাদিজার মরদেহ উদ্ধার করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com