বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

রাঙ্গামাটির সুবলং বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৮৭ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটির বরকল উপজেলার সুবলং বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ফরেষ্ট অফিসসহ ৭০টি দোকান ও বসতঘর ভস্মীভূত হয়েছে।

আজ রোববার  বিকেল চারটার দিকে আগুনের সুত্রপাত হয়। আগুন লাগার সাথে সাথে বাজারের চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। বাজারে আগুন লাগার খবর পেয়ে সুবলং আর্মি ক্যাম্পের সদস্য, পুলিশ সদস্যসহ স্থানীয়দের সহায়তা নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্ঠা চালায়।

বাজারে সবগুলো কাচা দোকান হওয়ায় আগুন নিয়ন্ত্রণে বাইরে চলে যায়।

পরে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের ৩ টি টিম প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুনের সুত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি কেউ।

স্থানীয়রা জানায়, বাজারের পাশে ফরেষ্ট অফিস এলাকার দোকানের নিচের বাসা থেকে আগুনে সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন বাজারের বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে ১ কোটি টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয়রা জানান, মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ায় তারা দোকান ও বাসা থেকে কোন মালামাল বের করতে পারেনি। অনেকের নগদ টাকাও স্বর্ণালংকার পুড়ে গেছে।

উল্লেখ্য, রাঙ্গামাটির বরকল উপজেলাটি কাপ্তাই হ্রদ ঘিরে গড়ে উঠেছে এবং এই উপজেলাটি দূর্গম এলাকা। জেলা সদরের সাথে নৌ-পথেই একমাত্র যোগাযোগের প্রধান মাধ্যম। এই এলাকায় কোন ফায়ার সার্ভিস স্টেশন নেই।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com