বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

গোসল করতে নেমে চতুর্থ শ্রেণীর ছাত্রী নিখোঁজ

  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ২৯৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে নদীর স্রোতে ভেসে যাওয়া  চতুর্থ শ্রেণীর ছাত্রী নিতি আক্তার (১০) এর সন্ধান এখনো মেলেনি।

রাজশাহী থেকে আসা ডুবুরি দল ও পরিবারের লোকজন নদীর তীরসহ সম্ভাব্য স্থানগুলোতে তাঁর সন্ধান করেছে। আজ সোমবার  সকালে নিতি আক্তার নদীর স্রোতে ভেসে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।

নিতি আক্তার উপজেলার আটগ্রামের ফজলুর রহমানের মেয়ে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহুরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার বেলা ১১টার দিকে ৯৯৯ থেকে ফোন আসে উপজেলার আটগ্রাম এলাকায় পানির স্রোতে চতুর্থ শ্রেণীর শিশু কন্যা নিতি আক্তারের ভেসে যাওয়া খবর।

সাথে সাথে এসআই রুবেল আলমকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, নিতি আক্তার উপজেলার কলকাকলি কিন্ডার গার্টেন স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্রী।

সকালে নিতি আক্তার ও তার ফুপাতো বোন জুতি আক্তার বাড়ির পাশে আত্রাই নদীতে গোসল করতে যান।

গোসলের এক পর্যায়ে নিতি আক্তার সাঁতার কেটে নদীর মাঝ প্রান্তে পৌঁচ্ছালে পানির স্রোতে ভেসে যায়।

এ বিষয়ে রাজশাহী ডুবুরি দলের লিডার নুর-নবী বলেন,  নদীতে নিখোঁজ শিশু কন্যার সন্ধানে অভিযান অব্যাহত রেখেছি। আশা করছি আমরা নিখোঁজ শিশুকে উদ্ধার করতে সক্ষম হব।

তিনি আরো বলেন তীরবর্তী এলাকায় মাইকিং করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com