বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

স্রোতে ভেসে যাওয়ার ২৪ ঘণ্টা পর নিতির লাশ উদ্ধার

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৭৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর আত্রাইয়ে নদীর স্রোতে ভেসে যাওয়ার ২৪ ঘন্টা পর চতুর্থ শ্রেণীর ছাত্রী শিশু কন্যা নিতি আক্তার (১০) এর লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

আজ মঙ্গলবার  দুপুরে উপজেলার মিরাপুর ইট ভাটা সংলগ্ন নদীর তীর থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে স্থানীয়রা।

নিহত নিতি আক্তার উপজেলার আটগ্রামের ফজলুর রহমানের মেয়ে।

এ ব্যাপারে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সোমবার বেলা সাড়ে ১০টার দিকে ৯৯৯ থেকে থানায় কল আসে উপজেলার আটগ্রাম এলাকায় পানির স্রোতে রাতে চতুর্থ শ্রেণীর শিশু কন্যা নিতি আক্তারের ভেসে যাওয়া খবর।  সাথে সাথে এসআই রুবেল আলমকে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি আরো বলেন, নিতি আক্তার উপজেলার কলকাকলি কিন্ডার গার্টেন স্কুলে চতুর্থ শ্রেণীর ছাত্রী। সোমবার বেলা সাড়ে ১০টার দিকে নিতি আক্তার ও তার ফুপাতো বোন জুতি আক্তার বাড়ির পাশে আত্রাই নদীতে গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে নিতি আক্তার সাঁতার কেটে নদীর মাঝে প্রান্তে পৌঁচ্ছালে পানির স্রোতে ভেসে যায়।

পরে রাজশাহী ডুবুরি দলকে খবর পৌচ্ছালে তারা এসে নদীতে নিখোঁজ শিশু কন্যার সন্ধানে রাত্রি পর্যন্ত অভিযান অব্যাহত রেখে তার কোন সন্ধান পায়না । মঙ্গলবার দুপুরে উপজেলার মিরাপুর ইট ভাটা সংলগ্ন নদীর তীরে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com