মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ ‘প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি, ব্রিকস সম্মেলনে বাংলাদেশ থেকে প্রতিনিধি পাঠানোর সুযোগ নেই’ এসআরবি বিল পাস, বিলুপ্ত র‍্যাব

রাঙ্গামাটির বনরূপা ব্যবসায়ী সমিতির ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩২৬ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২০ লক্ষ টাকা ব্যয়ে রাঙ্গামাটির বৃহত্তর বনরূপা ব্যবসায়ী সমিতির ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার  রাঙ্গামাটি ভেদভেদীর লোকানাথ মন্দির সংলগ্ন এলাকায়  এই ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার ।

এ সময় রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মুজিবুল আলম, প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, বনরূপা ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আবু সাঈদ, সাধারণ সম্পাদক তাপস দাশ, রাঙ্গামাটি সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেবনাথ, সাধারণ সম্পাদক মিল্টন বাহাদুরসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে দীপংকর তালুকদার এমপি বলেন, পাহাড়ের প্রতিটি উন্নয়ন ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান রয়েছে।

তিনি প্রতিটি মুর্হুতে পাহাড়ের মানুষের কথা তিনি চিন্তা করে বলেই পার্বত্য অঞ্চলের সকল পাহাড়ে আনাচে কানাচে উন্নয়নের ছোঁয়া লেগেছে। আর বর্তমানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ, এলজিইডিসহ প্রতিটি সেক্টরের মাধ্যমে পাহাড়ের ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে।

আজ এই ব্যবসায়ী সমিতির ভবনের ভিত্তি স্থাপনের মাধ্যমে সমিতি আরো অনেক দূর অগ্রসর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জানা যায়, রাঙ্গামাটি বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নিজস্ব অর্থায়নে ৩৫ লক্ষ টাকার ক্রয়কৃত ৫ শতক জমির উপর ৫তলা ফাউন্ডেশন ভবন নির্মানের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২০লক্ষ টাকার অর্থায়নে এই  ভবনের উন্নয়ন কাজ শুরু করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com