বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

রাঙ্গামাটি স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৩০০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি:  কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ‘গাছ লাগাও পরিবেশ বাঁচাও’শ্লোগানকে সামনে রেখে রাঙ্গামাটি শহরের বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবকলীগ।

শনিবার (২০ জুন) সকালে রাঙ্গামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার।

স্বেচ্ছাসেবকলীগ রাঙ্গামাটি জেলা সভাপতি মোঃ শাওয়াল উদ্দিনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচি রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, জেলা পরিষদ সদস্য ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহবায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি মোঃ নাসির উদ্দিন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর পুলক দে, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, রাঙ্গামাটি স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলুর রহমান করিমসহ বিভিন্ন ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় সাংসদ দীপংকর তালুকদার বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বনজ, ফলজ এবং ওষুধি এই তিন ধরণের গাছ দেশব্যাপী রোপণ করার যে ঘোষণা দিয়েছেন, তা বাস্তবায়ন করা স্বেচ্ছাসেবকলীগের প্রতিটি নেতাকর্মীর পবিত্র দায়িত্ব।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাওয়াল উদ্দিন জানান, আজকের বৃক্ষরোপন কর্মসূচির মাধ্যমে রাঙ্গামাটির সকল উপজেলায় নেতা-কর্মীদের বৃক্ষ রোপন করার বার্তা দেওয়া হয়েছে।

তিনি জানান, রাঙ্গামাটির ১০টি উপজেলায় জেলা কমিটির উদ্যোগে ও সকল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের সহযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ১০ হাজার বনজ, ফলদ এবং ঔষধি গাছ রোপণ করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com