শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
গণতান্ত্রিক সমাজে সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ: আইনমন্ত্রী শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয়: জামায়াত ইউপি নির্বাচনের সময়সীমা পর্যালোচনা করা হবে: ইসি সানাউল্লাহ ব্রিকস সামিটে না গিয়ে স্বাধীনতা-সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী: রিজভী ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রৌমারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

  • আপডেট টাইম : রবিবার, ২১ জুন, ২০২০
  • ২৮৫ দেখা হয়েছে
অগ্নিকান্ড ফাইল ফটো ।

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭টি দোকান ও ২টি বাড়িসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল ভস্মীভূত হয়েছে।  কোন হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে রৌমারী বাজারের সোনালি ব্যাংকের পূর্বপাশে আলম হাজির একটি ফুড গোডাউন ঘরে আগুনের সূত্রপাত ঘটে।

আগুনের শিখা দেখতে পেরে স্থানীয়রা  কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশন সংবাদ দিলে ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীর ১ ঘণ্টা ব্যাপী চেষ্টায় পুলিশ ও বিজিবির সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় বাড়ির লোকজনের চিৎকারে আগুন নিভানোর জন্য এগিয়ে আসেন এলাকাবাসি ও ঘটনাস্থলের পাশেই অবস্থিত রৌমারী প্রেসক্লাবের সাংবাদিকরা।

দীর্ঘক্ষণ পর আগুন নিভাতে সক্ষম হলেও ক্ষতিগ্রস্ত দোকান মালিক সাজু মিয়ার গুডাউন ঘরে থাকা এটিহক লি: পিকনিক কোম্পানী, প্রমান্ড, রাজা বিড়ি, ডিজিটাল বিডি ওসান লি: এর প্রায় ১২ লক্ষ টাকা,  রাজু মিয়ার টাইলস, আরএফএল সামগ্রী অন্যান্য মালামালসহ প্রায় ১৩ লক্ষ টাকা, নরেশের মোবাইলের দোকান ও অন্যান্য যন্ত্রাংশসহ ২ লক্ষ টাকা, শইমী ইমরান হিকিমের দোকানে সিসি ক্যামেরার যন্ত্রাংশ ও পিকনিক কেক ও কমান্ড কয়েলসহ প্রায় ২লক্ষ টাকা এবং আরও অনেক ব্যবসা প্রতিষ্ঠানের  ভস্মীভূত হয়। এতে সব মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার মালামাল আগুনে পুড়ে ছাই হয়।

এব্যাপারে রৌমারী দমকলের (কর্তিমারী ফায়ার সার্ভিস স্টেশন) দায়িত্বরত অফিসার ময়নুল হক বলেন, রাত সাড়ে ৮টার পর অগ্নিকান্ডের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা খানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ধারণা করা হচ্ছে বিদ্যুৎতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল যাই এবং সেখানে উপস্থিত থেকে আগুন নিভানোর সহযোগিতা করি। ক্ষয়ক্ষতির তালিকা করে সরকারি ভাবে আর্থিক সহযোগিতার চেষ্টা করবো।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com