বাংলা হেডলাইনস রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে করোনা শনাক্তের ৪৬ দিনে এসে জেলায় আরও ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
তার মধ্যে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় ১৫ জন, রাঙ্গামাটি সদরের ৮ জন জন এবং বাঘাইছড়ি উপজেলায় ৪ জন।
জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৮২ জন। মারা গেছে ৪ জন। করোনায় জয়ী হয়েছে ৮১ জন।
রাঙ্গামাটির করোনা ফোকাল পার্সন ডাঃ মোস্তফা কামাল জানান, গতকাল দু দফায় ৫৯ জনের রিপোর্ট হাতে পাওয়া গেছে। তার মধ্যে ২৭ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া গেছে এবং ৩২ জনের নেগেটিভ পাওয়া গেছে।