বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

করোনায় রাঙ্গামাটি খ্রিষ্টিয়ান কমিউনিটির ত্রান বিতরণ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস  রাঙ্গামাটি:  করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় কর্মহীন দরিদ্র৬০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেছে রাঙ্গামাটি খ্রিষ্টিয়ান কমিউনিটি।

 ত্রান সামগ্রী মধ্যে ছিলো, চাল ১০ কেজি, আলু ২ কেজি, পেয়াজ ১ কেজি, তেল ১ কেজি, লবণ ১ কেজিসহ অন্যান্য দ্রব্য সামগ্রী।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাঙ্গামাটি সরকারী কলেজ মাঠে মানবিক ভালোবাসা স্বরূপ এইসব ত্রান বিতরণ করেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মঈনউদ্দীন, রাঙ্গামাটি খ্রিষ্টিয়ান কমিউনিটির সভাপতি জ্যোতি চাকমা, রাঙ্গামাটি খ্রিষ্টিয়ান কমিউনিটি সহ-সভাপতি রোনেমা পাংখোয়া, রাঙ্গামাটি খ্রিষ্টিয়ান কমিউনিটি কোষাধ্যক্ষ জয় মনি চাকমাসহ রাঙ্গামাটি খ্রিষ্টিয়ান কমিউনিটির অন্যান্য সদস্যরা ।

এসময় রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিরার অসাম্প্রদায়িক চেতনায় আজ দেশে যার যার ধর্ম নির্বিঘ্নে পালন করে যাচ্ছে।

আর করোনা এই দুর্যোগ মোকাবেলায় দেশের মানুষ যাতে কষ্টভোগ না করে তার জন্য প্রধানমন্ত্রী  শেখ হাসিরার পক্ষ থেকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com