বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

রাঙ্গামাটিতে দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ২৬৭ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস রাঙ্গামাটি :  পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় দুঃস্থ মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

এছাড়া বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে মাইক সেট, স্টীল খাটিয়া এবং চেয়ার বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে রাঙ্গামাটি জেলা পরিষদের বাস্তবায়নে শহরের বিভিন্ন এলাকার ২৫জন দুঃস্থ মহিলাদের সেলাই মেশিন বিতরণকরেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গামাটি সংসদ সদস্য দীপংকর তালুকদার ।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মনোয়ার আক্তার জাহানের সভাপতিত্বে  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নিখিল কুমার চাকমা, সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর,  প্রচার ও গবেষণা সম্পাদক মমতাজ অন্যান্য নেতৃবৃন্দ।

সেলাই মেশিন বিতরণকালে  দীপংকর তালুকদার এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে বিভিন্ন ধরনের উন্নয়ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার।

তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারই অংশ হিসাবে গরিব ও  দুস্থ নারীদের মাঝে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে ও জেলা পরিষদের বাস্তবানে এই সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এর ফলে আত্ম কর্মসংস্থানের মাধ্যমে দেশ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হবে এবং সেলাই মেশিন যারা পেয়েছেন তাদের সংসারে একটি আয়ের পথ হিসেবে কাজ করবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com