বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইসির স্থানীয় নির্বাচনের সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড ডাকসুর সংগ্রহশালা।। জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন এক শিক্ষার্থী সাত ধাপে ইউপি নির্বাচন ।। প্রথম ধাপ ১২ নভেম্বর ১৯ সেপ্টেম্বর জামায়াতের ঢাকা-রংপুর লংমার্চ ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি ব্রিকসের নয়া দিল্লি ঘোষণায় বহুপক্ষীয়কতাবাদ ও শান্তিতে জোর ডেঙ্গু প্রতিরোধে তরুণদের সপ্তাহে এক ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ

নির্মল বাতাস দীর্ঘায়ু করতে পারে মানুষকে : রাঙ্গামাটিতে দীপংকর

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩০২ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস রাঙ্গামাটি :  রাঙ্গামাটিতে কৃষকলীগের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বাধন করা হয়েছে।

রাঙ্গামাটি চিংহ্লা মং মারী ষ্টেডিয়ামে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার ।

রাঙ্গামাটি ষ্টেডিয়াম চত্বরে একটি বকুল ফুলে চারা লাগিয়ে তিনি কর্মসূচির শুভ সুচনা করেন।  

এই কর্মসূচির অংশ হিসাবে মারী স্টেডিয়াম এলাকায় প্রায় শতাধিক ফলজ, বনজ, ঔষধি ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ  করা হয়।

কার্যক্রমের অংশ হিসেবে রাঙ্গামাটি ১০ উপজেলায় কৃষকলীগের পক্ষ থেকে মোট ১ হাজার বিভিন্ন জাতের চারা গাছ রোপনের কর্মসূচির পালন করা হবে।

রাঙ্গামাটি কৃষকলীগের সভাপতি মোঃ জাহিদ আক্তারের সভাপতিত্বে বৃক্ষ রোপন কর্মসুচির অনুষ্ঠানে রাঙ্গামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী,  সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, সহ-সভাপতি মাকসুদুর রহমান, সহ-সভাপতি নিশিত তালুকদার, কৃষকলীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, প্রচার সম্পাদক অরুন ধর, বন বিষয়ক সম্পাদক মোঃ সারোয়ারসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে রাঙ্গামাটির দীপংকর তালুকদার এমপি বলেন, সবুজের ছায়ায় হোক আগামীর সুন্দর পৃথিবী। বিশ্ব জলবায়ু পরিবর্তনের কারণে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ অনেকখানি ঝুঁকিতে রয়েছে। এই মুহূর্তে প্রকৃতিকে বাঁচাতে চাই বৃক্ষের সমাবেশ ও বৃক্ষ রোপন।

তিনি বলেন নির্মল বাতাস দীর্ঘায়ু করতে পারে মানুষকে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com